অ্যাকাউন্ট সেন্টারের পরিচয়

'অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp' সব জায়গায় উপলভ্য নয়।

অ্যাকাউন্ট সেন্টার হলো এমন একটি জায়গা, যেখানে আপনি নিজের বিভিন্ন অ্যাকাউন্টে লগইন করার মতো সংযুক্ত অভিজ্ঞতা পরিচালনা করতে পারবেন এবং অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন, যেমন, যোগাযোগের তথ্য, বিজ্ঞাপনের পছন্দ ও পেমেন্ট। আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে Facebook, Instagram, WhatsApp ও Meta অ্যাকাউন্ট যোগ করতে পারেন।


আপনি একই অ্যাকাউন্ট সেন্টারে আপনার অ্যাকাউন্টগুলো যোগ করলে, আমরা যাতে আপনাকে Facebook, Instagram ও Meta Horizon-এর মতো Meta প্রযুক্তিগুলোতে আরও পার্সোনালাইজ করা অভিজ্ঞতা, যেমন পার্সোনালাইজ করা বিজ্ঞাপন ও ফলো করার জন্য অ্যাকাউন্টের পরামর্শ, ইত্যাদি দিতে পারি, সেই জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে তথ্য ব্যবহার করব।

কীভাবে অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনার Facebook, Instagram ও Meta অ্যাকাউন্ট মুছবেন বা সাময়িকভাবে বন্ধ করবেন, জানুন।

আপনি নিজের অ্যাকাউন্টে লগইন করতে না পারলে, কী করবেন সেই সম্পর্কে আরও জানুন।

আপনার অ্যাকাউন্ট সেটিংস পরিচালনা করা

আপনার বিভিন্ন অ্যাকাউন্টে সংযুক্ত অভিজ্ঞতা পরিচালনা করা

আপনার 'অ্যাকাউন্ট সেন্টার' পরিচালনা করা